০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেস্টকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 61

বাতাসে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি। দুদিন আগে সেই সিদ্ধান্ত নাকি বিসিসিআইকে জানিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু বোর্ড তাতে রাজি ছিল না, করেছিল খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে ‘না’ বলে দিলেন বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত মতো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। রোহিত শর্মার পথ ধরে এবার সাদা পোশাকের ক্রিকেটে পথচলা থামালেন সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে ভারতের সাদা পোশাকের ক্রিকেটে একটি যুগের পরিসমাপ্তি ঘটলো।

টেস্ট থেকে অবসরে কোহলি

কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ১২৩ টেস্ট খেলে। যেখানে তার সংগ্রহ ৯ হাজার ২৩০ রান। তাতে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।

কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে নামার পর ১৪ বছর অতিক্রম হয়েছে। কখনও ভাবিনি এই ফরম্যাটে আমার যাত্রা এমন হবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা সারাজীবন সাথে রাখবো।’

আরও লিখেছেন, ‘যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ ছিল না। তবে এটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে।’

কোহলিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে প্রয়োজন! তাকে রাজি করানো হবে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। কোহলি বাকি টেস্ট ক্যারিয়ারে ৬০ এর বেশি গড়ে রান করবে।’

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর সেই বছরই অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করে নেন। অন্য ব্যাটাররা যখন সংগ্রাম করছিল, ভারত ছন্দ ধরে রাখতে পারছিল না; তখন কোহলি প্রতি ম্যাচে উন্নতি করেছেন। অ্যাডিলেডে খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। পরে তো টেস্ট অধিনায়ক হয়েছেন। তার অধীনে ৬৮ টেস্টে ভারত জিতেছে ৪০টি। যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে।

৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। টেস্টে তার ডাবল সেঞ্চুরি ৭টি। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও তার সবচেয়ে বেশি সেঞ্চুরি ২০টি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেস্টকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি

সর্বশেষ আপডেট : ০১:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫