০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে মুস্তাফা জামান আব্বাসী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 54

ভাওয়াইয়া গানের রাজপুত্রখ্যাত মুস্তাফা জামান আব্বাসী। পুরোনো ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভাওয়াইয়া গানের রাজপুত্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ মে) ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে বনানীর একটি হাসপাতালে ভর্তি হন।

পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুস্তাফা জামান আব্বাসী ছিলেন উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। তার বাবা কিংবদন্তি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ।

তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া–ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মুস্তাফা কামাল আইনবিশারদ।

মুস্তাফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমানও দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভাবান সংগীতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

না ফেরার দেশে মুস্তাফা জামান আব্বাসী

সর্বশেষ আপডেট : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫