১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 68

প্রতীকী ছবি

সেনাবাহিনীর মেজর পরিচয়ে ময়মনসিংহে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বিয়ে করেন মো. মাহিন হোসেন ওরফে মাহিন আল মামুন নামে এক যুবক। 
এ ঘটনায় তার সহযোগী ছিলেন আরও তিন জন। র‌্যাবের জালে এই চার প্রতারক ইতোমধ্যে ধরা পড়েছে।
সোমবার (৫ মে) বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ভুয়া মেজর পরিচয় দেওয়া মো. মাহিন হোসেন ওরফে মাহিন আল মামুন (৩১)।
তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মরকাটা বাজার গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
অন্যরা হলেন- মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মোর্শেদ (৩৫) এবং মনির হোসেন (৩২)। এর মধ্যে ইউসুফ ও মোর্শেদের বাড়ি কুমিল্লায় এবং মনির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।
র‌্যাব সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় মাহিন আল মামুনের।
পরে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন এবং পরিবারের অজান্তে বিয়ে করেন।
বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা জামাইকে নিয়ে বাড়ি যেতে বলেন। এ সময় নববধূর সাথে মামুন শ্বশুর বাড়িতে যায়।
কিন্তু মামুনের কথায় সন্দেহ হলে মেয়েটির বাবা স্থানীয় র‌্যাব-১৪ অফিসে যোগাযোগ করেন।
র‌্যাব প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অভিযান চালিয়ে মামুন ও তার তিন সহযোগীকে আটক করে।
র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান বলেন, ভুয়া মেজর পরিচয় দেওয়া মাহিন আল মামুন দীর্ঘদিন ধরে সহযোগিদের নিয়ে প্রতারণামূলক কাজ করে যাচ্ছিল। তাদেরকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫