০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী কি সত্যিই ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 245

রিউমার স্ক্যানার বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমান ভূপতিত করার দাবিতে একটি ছবি টিকটকে প্রচারিত হয়েছে।

টিকটকে প্রচারিত একটি ভিডিও প্রায় ২৩ লক্ষ বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ৯৩ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এটি বাংলাদেশ বিমান বাহিনীর ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে, ‘USMC’ নামের একটি ইউটিউব চ্যানেলের গত বছরের ১৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে একই ছবিটি থাম্বনেইল হিসেবে ব্যবহার হতে দেখা যায়। একইভাবে, ‘Milsim AK47’ নামের একটি ইউটিউব চ্যানেলের গত ৮ এপ্রিল এবং ‘MRL TROOPS’ নামের একটি চ্যানেলের গত ১৯ মার্চ প্রকাশিত ভিডিওতেও ছবিটি থাম্বনেইলে ব্যবহার করা হয়।

ভিডিও তিনটির শিরোনামেই দুইটি দেশের মধ্যে বিমানযুদ্ধের দাবি করা হলেও ইউটিউব চ্যানেলগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এর মধ্যে দুইটি চ্যানেলের ‘অ্যাবাউট’ সেকশনে উল্লেখ আছে যে, চ্যানেলগুলো থেকে ওয়ার-সিমুলেশন গেমের ভিডিও প্রকাশ করা হয়। অন্য একটি চ্যানেলের ভিডিওর বর্ণনায় ‘প্লেয়িং আরমা থ্রি’ উল্লেখ রয়েছে, যা একটি ওয়ার-সিমুলেশন ভিডিও গেম। অর্থাৎ, অধিক ভিউ পাবার আশায় ভিডিওগুলোতে ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন: দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

আলোচিত ছবিটি থাম্বনেইল হিসেবে ব্যবহার করা ‘USMC’ নামের প্রথম চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর প্রায় সব ভিডিওর থাম্বনেইলে একই ধরনের ছবি ব্যবহৃত হয়। এই ছবিগুলো শুধুমাত্র এই চ্যানেলেই পাওয়া যায় এবং কোনো গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এদের অস্তিত্ব পাওয়া যায় না। এছাড়া, ছবিগুলোতে এআই দিয়ে তৈরি হওয়ার বিভিন্ন লক্ষণও পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে আলোচিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশ বিমান বাহিনী কি সত্যিই ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে?

সর্বশেষ আপডেট : ০৪:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫