০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • 69

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব সামলান লিটন দাস। তার নেতৃত্বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার পূর্ণকালীন দায়িত্বে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

রোববার (৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে লিটনের নেতৃত্ব পাওয়ার কথা জানিয়েছে বিসিবি।

এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। যদিও তিনি আসন্ন দুই সিরিজেই লিটনের ডেপুটি হিসেবে থাকবেন।

লিটনের সাথে সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেটি নিয়ে গত কিছুদিন আলোচনা ছিল। লিটনের সঙ্গে আলোচনায় ছিলেন পেসার তাসকিন আহমেদও। তবে টাইগার স্পিডস্টার গোড়ালির ইনজুরিতে ভুগছেন। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই পূর্ণ মেয়াদে নেতৃত্বে ফিরলেন লিটন।

এদিকে আঙুলের চোটে ভুগছেন লিটনও। তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে আসন্ন আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন লিটন।

এছাড়া লিটন-তাসকিনের সঙ্গে তাওহীদ হৃদয়ের নামটিও ছিল সম্ভাব্য অধিনায়কের তালিকায়। তবে তরুণ এই ব্যাটারের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরো পড়ুন: বিসিবিতে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান তামিমের

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি টি-টোয়েন্টি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছে বোর্ড।

অন্যদিকে, আগে থেকে কথা ছিল মে মাসে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলবে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। পাকিস্তানের মাটিতে আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ এবং ২০ মে হবে দুটি ম্যাচ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৬:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫