কুষ্টিয়ায় পদ্মা নদীতে ভয়ংকর টর্নেডো সৃষ্টি হয়েছে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।
ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
পদ্মায় টর্নেডো হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।
ঢাকা ডেস্ক 









