০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫ মিনিটের চার্জে ৫৬০ কিমি, গাড়ির দুনিয়ায় বড় চমক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 60

বৈদ্যুতিক যানবাহনের জন্য নতুন যুগের সূচনা করল বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতা কন্টেম্পরারি এমপারেক্স টেকনোলোজি লিমিটেড (সিএটিএল)। উন্মোচন করেছে ‘শেনজিং’ নামের একটি সুপারচার্জিং ব্যাটারি, যা মাত্র ৫ মিনিটের চার্জে ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।

পূর্ণ চার্জে এ ব্যাটারি গাড়িকে ৮০০ কিমি. পর্যন্ত চালাতে পারবে, যা বৈদ্যুতিক গাড়ির পারফরম্যান্সে এক বিশাল মাইলফলক।

গাড়ির দুনিয়ায় বড় চমক

সাংহাইয়ে এক জমকালো আয়োজনে সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হুয়ান বলেন, ‘পারফরম্যান্সের সীমা ভেঙে আমরা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছি। আমাদের লক্ষ্য শেনজিংকে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন মানদণ্ডে পরিণত করা।’

প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির নতুন ব্যাটারির চেয়ে ৭০ মাইল বেশি দূরত্ব নিশ্চিত করে শেনজিং ইতোমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে। শুধু তাই নয়, মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম ঠান্ডায়ও এ ব্যাটারি মাত্র ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ নিতে পারে।

বিশ্বজুড়ে টেসলা, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও ফোর্ড-এর মতো প্রতিষ্ঠান সিএটিএলের ব্যাটারি ব্যবহার করে।

গবেষণা প্রতিষ্ঠান এসএনইর মতে, সিএটিএল ২০২৪ সালে বিশ্বের ব্যাটারি বাজারের ৩৮ শতাংশ দখল করে রেখেছিল, যেখানে বিওয়াইডির দখল ছিল মাত্র ১৭ দশমিক ২ শতাংশ।

সিএটিএল জানিয়েছে, তাদের ব্যাটারি বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৭০ লাখ ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত হচ্ছে। নতুন শেনজিং ব্যাটারিটি এ বছরই ৬৭টির বেশি মডেলে ব্যবহার শুরু হবে।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে সিএটিএল জানিয়েছে, মার্কিন বাজার তাদের ব্যবসার তুলনায় ছোট। ফলে এর প্রভাব খুবই সীমিত। তবু কোম্পানি বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে এবং ক্লায়েন্টদের সঙ্গে সমন্বয় করে এগোচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫ মিনিটের চার্জে ৫৬০ কিমি, গাড়ির দুনিয়ায় বড় চমক

সর্বশেষ আপডেট : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫