০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 43

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. ইউনুস ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

এতে দুদেশের সহযোগিতা বৃদ্ধিতে নানা বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ২০২৩ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বৈঠকটি কাতার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, এমনটাই আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সর্বশেষ আপডেট : ০৪:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫