০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বাক্ষর জাল করে ভুয়া প্রজ্ঞাপন জারি, মন্ত্রণালয়ের সতর্কতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 63

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

স্বাক্ষর জাল করে পদায়ন সংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জাল পূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ/পদায়ন/বদলি সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যেকোনো নিয়োগ/পদায়ন/বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে- তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বাক্ষর জাল করে ভুয়া প্রজ্ঞাপন জারি, মন্ত্রণালয়ের সতর্কতা

সর্বশেষ আপডেট : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫