১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • 40

গত কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সংবাদ তামিম ইকবাল। ফিরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। তামিম এখন অনেকটাই আশঙ্কামুক্ত। গত ২৮ মার্চ থেকেই অবস্থান করছেন বাসায়। তবে তাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায়না পরিবার। উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে গত ২৪ মার্চ হার্ট অ্যাটাক করেন তামিম। তখন তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজি হাসপাতালে। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়লে বসানো হয় রিং।

এরপরের দিনই তামিমকে নিয়ে আসা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণের পর ২৮ মার্চ তাকে নিয়ে যাওয়া হয় বাসায়। তবে সার্বক্ষণিক চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তামিমকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায়না পরিবার।

হৃদযন্ত্রের বর্তমান অবস্থা ও শারীরিক অন্যান্য দিক আরও ভালোভাবে পর্যালোচনার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম

সর্বশেষ আপডেট : ০৯:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫