০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ দল যাদের সঙ্গে সিরিজ খেলবেন, দেখে নিন সূচি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • 46

চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে ক্রিকেটাররা এখন খেলছেন ঘরোয়া লিগে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা।

এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তরা। লঙ্কা সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

চলতি বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ-

এপ্রিল
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ২ টেস্ট। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুলাই
বাংলাদেশ–পাকিস্তান : ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশ দল যাদের সঙ্গে সিরিজ খেলবেন, দেখে নিন সূচি

সর্বশেষ আপডেট : ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫