০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • 50

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে ফের শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। স্মার্ট কার্ডধারী ৬০ লাখ পরিবারের মাঝে প্রতি মাসে পণ্য বিক্রি করে টিসিবি। স্মার্ট কার্ড ছাড়াও সর্বসাধারণের জন্য ট্রাকে করে তেল, ডাল, চিনিও বিক্রি করে সংস্থাটি।

টিসিবি সূত্র জানায়, ঈদের আগে সর্বশেষ গত ২৭ মার্চ পর্যন্ত চলে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

বর্তমানে সারা দেশে প্রায় ৬০ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতি মাসে পণ্য বিক্রি করে টিসিবি। আওয়ামী লীগ সরকারের আমলে মোট এক কোটি পরিবার কার্ডের বিপরীতে এ পণ্য বিক্রি করা হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যাচাই-বাছাই শেষে এসব কার্ডের মধ্যে একটি বড় অংশ অযোগ্য বা ভুয়া হিসেবে চিহ্নিত করে।

পাশাপাশি নতুন করে উপকারভোগী চিহ্নিত করে নতুন স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমও চলছে।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করেও পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিদিন রাজধানীর ৫০টি স্থানে, চট্টগ্রাম নগরীর ২০টি স্থানে এবং বিভাগীয় শহরের পাশাপাশি কিছু শ্রমঘন জেলায় ট্রাকে পণ্য বিক্রির এ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। টিসিবির প্রতিটি ট্রাকে ২০০ জনের পণ্য থাকে।

যদিও টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে তার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় করে প্রতিদিন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

সর্বশেষ আপডেট : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫