১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ গ্রেফতার ৫

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 52

আদালত চত্বরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (ফাইল ছবি)

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অপর আসামিরা হলেন- সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রবিন।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতার দেখান।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে আসামিদের হাজতখানা থেকে আদালতে এনে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার রাকিব হাসান হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি থানার হত্যা মামলায় মামলায় মহিবুল হক,

গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গোলাম কিবরিয়া টিপু, দিলীপ কুমার আগারওয়াল,

উত্তরা পূর্ব থানার আলমগীর হোসেন হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এছাড়া উত্তরা পূর্ব থানার আব্দুল কাদির হত্যা মামলায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন রবিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ গ্রেফতার ৫

সর্বশেষ আপডেট : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫