০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় শীতকালীন পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি (শনিবার) সকালে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারমান খান মো. আক্তারুজ্জামান।

এসময় সঙ্গে ছিলেন স্কুলটির ভাইস প্রিন্সিপাল মাহসিনা মোমতাজ মারিয়া, প্যারেন্টস এসোসিয়েশন’র নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, প্রতি বছর অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

সৃজনশীল কাজের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ পিঠা উৎসবের আয়োজন করে।

তারই অংশ হিসেবে শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী হরেক রকমের পিঠা প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল একটি ইসলামি ইংরেজি মাধ্যম স্কুল যার মূল ক্যাম্পাস রাজধানী ঢাকার লালমাটিয়ায় অবস্থিত।

মিরপুরসহ এর আরো কয়েটি শাখা রয়েছে।

স্কুলটি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত এবং ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসন কর্তৃক প্রাথমিক ও মাধ্যমিক উভয় বিভাগের জন্য ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে অনুমোদিত।

অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল ২০১৫ সালে লালমাটিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। বিশিষ্ট ব্যবসায়ী অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা খান মো. আক্তারুজ্জামান এ স্কুলটি প্রতিষ্ঠা করেন।
এখানে প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ইংলিশ মিডিয়াম শিক্ষার সুযোগ রয়েছে যা এডেক্সেল ও কেমব্রিজ কারিকুলাম দ্বারা পরিচালিত।

One thought on “অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত”

  1. মাশা-আল্লাহ। আমাদের সম্মানিত স্যারের উদ্যোগগুলো সবসময় ভালো লাগে।
    স্যার অনেক ভালো মনের একজন মানুষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০২:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫